শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
বিনোদন ডেস্ক

খেলার মাঝে ঝগড়া,আচমকা গুলি করে হত্যা র‍্যাপ গায়ককে

  |   বুধবার, ০২ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সবার সামনেই গুলি করে মারা হয়েছে আমেরিকান জনপ্রিয় ব্যান্ডের র‍্যাপার টেক অফকে। তার আসল নাম কিরশ্নিক খড়ি। ২৮ বছর বয়সী এই র‌্যাপার আমেরিকান ব্যান্ড ‘মিগোস’র সদস্য।

যুক্তরাষ্ট্রের পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে হিউস্টনের বিলিয়ার্ডস এবং বোলিং অ্যালিতে আত্মীয় ও বন্ধুবান্ধব নিয়ে খেলছিলেন টেক অফ। এসময় খেলার মাঝে ঝগড়া শুরু হলে ভিড়ের ভেতর থেকে তাকে কেউ গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৪০-৫০ জন অতিথি ছিলেন ব্যক্তিগত সেই পার্টিতে- এমনটাই জানিয়েছে। তাদের মধ্যেই কেউ এই র‌্যাপারকে গুলি করেন। গুলিটি টেক অফের মাথা এবং ঘাড়ের মাঝামাঝি লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নিরাপত্তারক্ষীরা আওয়াজ শুনলেও কে গুলি করেছেন দেখতে পাননি। পুলিশ এসে দেখে, নিথর পড়ে আছেন টেফ অফ। তিনি ছাড়াও তার বন্ধু তথা ব্যান্ডের আর এক সদস্য কোয়াভোও আহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থল থেকে আরও দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office