শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিহত প্রেমিক, গুরুতর আহত প্রেমিকা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৬ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকী ছবি

পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে এক প্রেমিক যুগল। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট রেলপথের সদর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চান্দপুর এলাকায় এ ঘটনায় প্রেমিক শান্ত মিয়া (২০) ঘটনাস্থলেই নিয়ত হয় এবং প্রেমিকা মাহমুদা আক্তারকে (১৬) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত শান্ত মিয়া পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের হামদু মিয়ার ছেলে এবং মাহমুদা আক্তার একই গ্রামের মোরশেদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের পরিবার বিষয়টি মেনে নেয়নি। সেজন্য তারা শনিবার ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে দুজন একসাথে ঝাঁপ দেয়। এর মধ্যে শান্তর ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত মাহমুদা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে বেঙ্গল ও আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম ঘটনাস্থল থেকে জানান, শুনেছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের পরিবার তা না মানায় তারা আত্মহননের পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আজকে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ঘটনাটি খুবই মর্মান্তিক।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে জংশন থানার ওসি মাজহারুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের প্রেমের সম্পর্কে পরিবার না মানার কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office