শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

পা কেটে ফেলেও কণ্ঠশিল্পী আকবরকে বাঁচানো গেল না

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৩ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

‘ইত্যাদি’র মাধ্যমে পরিচিতি পাওয়া গায়ক আকবর মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুর ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫০ বছর। খবরটি নিশ্চিত করেছেন গায়কের স্ত্রী কানিজ ফাতেমা।

ফাতেমা বলেন, ‘মানুষটাকে ধরে রাখতে পারলাম না। আজ একেবারে চলেই গেল। সবাই দোয়া করবেন ওর জন্য।’

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, জন্ডিস, কিডনি, রক্তের প্রদাহসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগছিলেন আকবর। দীর্ঘদিন ধরেই হাসপাতালে চিকিৎসা চলছিল তার। বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ৯ নভেম্বর সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকে আর ফেরা হলো না এই শিল্পীর।

আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে। ফলে ডান পা নষ্ট হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায় বলে জানান তার স্ত্রী।

এর আগে কয়েকদফা ভারতে চিকিৎসা হয় তার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসায় ২০ লাখ টাকা দেন। চিকিৎসায় সাহায্য করেন ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত। বেশ কয়েকবার অভিনেতা ডিপজলও তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন।

রিক্সাচালক থেকে ‘ইত্যাদি’র মাধ্যমে গায়ক হিসেবে দেশ-বিদেশে পরিচিতি পান আকবর। ‘তোমার হাত পাখার বাতাসে…’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান আকবর। এছাড়া, তার কণ্ঠে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’- কিশোর কুমারের গানটিও বেশ জনপ্রিয় হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office