শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

প্রথম ধাপে যুক্তরাষ্ট্র থেকে এলো রেলের ৮ ইঞ্জিন

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৭ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে বাংলাদেশ রেলওয়ের ৮টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন)।

যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে বাংলাদেশ রেলওয়ের ৮টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন)। শনিবার এসব ইঞ্জিন খালাস শুরু হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে ৪০টি দ্রুতগতির ইঞ্জিন কিনছে বাংলাদেশ রেলওয়ে। এর প্রথম ধাপে এই ৮টি ইঞ্জিন এলো।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন শনিবার রাতে যুগান্তরকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ আনা হচ্ছে। প্রতি ধাপে ৮টি করে মোট ৫ ধাপে ইঞ্জিনগুলো বন্দরে আসবে। প্রথম ধাপে এসেছে ৮টি।

তিনি জানান, ব্রডগেজ লোকোমোটিভগুলো শনিবার থেকে ক্রেনের সাহায্যে জাহাজ থেকে খালাস শুরু হয়েছে।

রেলওয়ের একটি সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে খালাসের পর ‘ডামি’ চাকা লাগিয়ে ইঞ্জিনগুলো প্রাথমিকভাবে নিয়ে যাওয়ার কথা রয়েছে ঢাকার টঙ্গী স্টেশনে। সেখান থেকে এগুলোর গন্তব্য হবে পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়। যেখানে বাংলাদেশের মিটারগেজ ও ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office