শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

কুমিল্লায় পরিবহন ধর্মঘট নেই, তবুও আগে আসছেন বিএনপি নেতাকর্মীরা

সারাদেশ ডেস্ক   |   শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

রাত পোহালেই শনিবার কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ। এরমধ্যে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ তৈরির কাজ চলছে পুরোদমে। নগরীর বিভিন্ন পয়েন্টে চলছে মাইক স্থাপনের কাজ। এদিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে।

জুমার নামাজের পর মাঠে গিয়ে দেখা যায় মাঠে যারা মিছিল নিয়ে প্রবেশ করছেন তাদের অধিকাংশই ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের নেতাকর্মী। এছাড়াও কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকেও নেতাকর্মীরা আসছেন।

চাঁদপুরের শাহরাস্তি থেকে মিছিল নিয়ে আসা ছাত্রদল কর্মী রনি ও বিল্লাল জানান, তিন-চারদিন ধরে পরিবহন ধর্মঘট নিয়ে টেনশনে ছিলাম, তাই আগেই চলে এসেছি, দুপুরের প্যাকেট খাবার পেয়েছি, রাতে এখানেই অবস্থান করবো।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের যুবদল কর্মী আশেক এলাহী ও আবদুর রহিম বলেন, কাল শনিবার ভোরে আসার কথা ছিল, কিন্তু সমাবেশস্থলে এসে স্থান না পাওয়ার চিন্তায় আমরা আগেই ৩০-৩৫ জন চলে এসেছি।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, আমরা উত্তর জেলার নেতাকর্মীরা দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসনের নেতৃত্বে ঐক্যবদ্ধ, এরই মধ্যে নগরীতে আমাদের উত্তর জেলার অন্তত ৪০ হাজার নেতাকর্মী চলে এসেছেন, বাকীরা রাতের মধ্যে চলে আসবে। নগরীতে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, সন্ধ্যার মধ্যেই মাঠ ভরে যাবে। পরে হয়তো নগরীর বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নেবে। মাঠে যারা অবস্থান করছে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সিনিয়র নেতাদের জন্য নগরীতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে।

বিভাগীয় সমাবেশ ব্যবস্থাপনা কমিটি ও দলের দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী আমিন রশিদ ইয়াছিন বলেন, সমাবেশের সব প্রস্তুতি শেষ, এখন দলে দলে নেতাকর্মীরা সম্মেলনস্থলে সমবেত হচ্ছেন। আশা করি রাতের মধ্যেই অধিকাংশ নেতাকর্মী নগরীতে চলে আসবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office