শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

মারা গেলেন ‘চিয়ার্স’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কির্স্টি অ্যালে মারা গেছেন। সোমবার ৭১ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু হয়। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে।

পারিবারিক বিবৃতি অনুসারে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। বিবৃতিতে তার সন্তানরা লিখেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের মমতাময়ী মা মারা গেছেন।’ খবর নিউইয়র্ক টাইমসের

চার দশক ধরে সিনেমা, টিভি সিরিজে অভিনয় করেছেন অ্যালে। আশির দশকের শেষ ভাগে এনবিসি টিভির আলোচিত কমেডি সিরিজ ‘চিয়ার্স’-এর মূল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান অ্যালে। ওই সিরিজে বারের ব্যবস্থাপক রেবেকা চরিত্রে অভিনয় করেন অ্যালে। তাকে সিরিজের ১১টি পর্বে দেখা গেছে। এতে অনবদ্য অভিনয়ের জন্য ১৯৯১ সালে এমি পুরস্কার পান তিনি।

এরপর আরেকবার এমি পুরস্কার পান এই অভিনেত্রী। ১৯৯৪ সালে ‘ডেভিডস মাদার’ নামে আরেক সিরিজের প্রধান চরিত্রের জন্য এ পুরস্কার অর্জন করেন অ্যালে। ওই সিরিজে ডেভিড নামের এক অটিস্টিক শিশুর মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। এনবিসির আরেক সিরিজ ‘ভারনিকাস ক্লোসেট’-এ অভিনয় করেও আলোচিত হন তিনি।

১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের কানসাসের এক শহরে জন্ম নেন অ্যালে। সেখানে রোমান ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠেন তিনি। লস অ্যাঞ্জেলেসে বসবাসের সময় এক সময় অভিনয়ে আগ্রহী হন অ্যালে। ১৯৮২ সালে ‘স্টার ট্রেক টু: দ্য ওয়ার্থ অব খান’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রবেশ ঘটে তার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office