শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘কেজিএফ’ অভিনেতা কৃষ্ণ রাও মারা গেছেন

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

কেজিএফ: চ্যাপ্টার ওয়ান-এ অন্ধ বৃদ্ধের চরিত্রে অভিনয় করা কৃষ্ণ জি রাও মারা গেছেন। বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

বলিউডভিত্তিক গণমাধ্যম পিঙ্কভিলা জানায়, বয়সজনিত অসুস্থতার কারণে অভিনেতাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এই অভিনেতা। মধ্যরাতে হঠাৎ অসুস্থবোধ করায় দ্রুত তাকে বেঙ্গালুরুর বিনায়ক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেশ কিছুদিন ধরে ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। কিছুদিন আগেও ফুসফুসে সংক্রমণ দেখা গিয়েছিল তার। বেশ কিছুদিন আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন।

জনপ্রিয় দক্ষিণী ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ১-এ’ অন্ধ বৃদ্ধের ভূমিকায় দেখা গিয়েছিল কৃষ্ণা রাওকে। তারপর ‘কেজিএফ চ্যাপ্টার ২’ তেও তাকে দেখা যায়। অভিনয়ের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও বেশ কিছু ছবিতে কাজ করেছেন কৃষ্ণা রাও।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office