শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

তেলেগুর পর এবার ঢাকাতে

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

তেলেগুর পর এবার ঢলিউডে অভিষেক হচ্ছে মেঘলা মুক্তার। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘পায়ের ছাপ’।

মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাইফুল ইসলাম মাননু, দীপা খন্দকার, মেঘলা মুক্তা, প্রাণ রায়, করবী মিজান, রিপন খান, ফুয়াদ নাছের বাবু প্রমুখ।

ফরিদুর রেজা সাগর বলেন, ইমপ্রেস টেলফিল্মের ছবি দিয়ে প্রথম অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমসহ লাক্সতারকারা ছবি করেছেন। পায়ের ছাপ-এর মাধ্যমে ইমপ্রেসের মাধ্যমেও মেঘলা মুক্তার অভিষেক হতে যাচ্ছে। আগামীতে ইমপ্রেস টেলিফিল্ম আরও ভালো ভালো কাজ করবে।

‘পুত্র’-খ্যাত পরিচালক সাইফুল ইসলাম মাননু বলেন, ‘পায়ের ছাপ’ দেখলে জীবন, পেশা ও ভবিষ্যতের জন্য মায়া বাড়বে। গ্রাম থেকে শহরে এলে অনেকেই ভয় পায়। পায়ের ছাপের গল্প এই ভয়কে জয়কে গল্প দেখানো হয়েছে, যা আমাদের সমাজের সবার জন্য বিশেষ করে নারীদের জন্য অনুপ্রেরণা যোগাবে। সমাজ ও রাষ্ট্রলে এগিয়ে নিতে হলে নারীর যে অসামান্য ভূমিকা থাকে সেই গল্প তুলে ধরা হয়েছে।

সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানিয়ে মাননু বলেন, পায়ের ছাপ দেখে যদি মানুষ জীবন পরিবর্তনের গতিপথ খুঁজে পায়, সাহস পায় সেটাই হবে এই ছবির স্বার্থকতা। এমন একটি কাজ করার সুযোগ দেয়ায় ইমপ্রেস টেলিফিল্ম কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তেগুলু ছবিতে আগেই অভিষেক হয়েছে মেঘলা মুক্তার। ‘পায়ের ছাপ’ প্রসঙ্গে তিনি বলেন, তেলেগু ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কোন একটা জায়গায় অতৃপ্তি কাজ করছি।সবসময় চাইতাম নিজের ভাষায় নিজের দেশে ভালো কাজ জরুরী। পায়ের ছাপ তেমনই একটি ছবি। আমার সেই তৃপ্তি এনে দিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবি করতে গিয়ে জীবনের নতুন বোধ পেয়েছি। দর্শক ছবিটি দেখলে জীবনের নতুন করে বাঁচায় মায়া পাবেন।

ইতোমধ্যে পায়ের ছাপ-এর গান ও ট্রেলার প্রকাশ হয়েছে। এতে আরও অভিনয় করছেন দীপান্বিতা মার্টিন, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া। নারীর শূন্য থেকে শিখরে যাওয়াই উঠে আসবে পায়ের ছাপ-এ। সংশ্লিষ্টরা জানান, এই ছবিটি নারীর ক্ষমতায়ন, নারী স্বাধীনতা ও অনুপ্রেরণা যোগাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office