শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রংপুর সিটি নির্বাচন: নির্ধারিত সময় শেষেও কেন্দ্রে ভোটারদের লাইন

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের শেষ সময় ছিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষ হলেও, কেন্দ্রে অবস্থানরত ভোটারদের ভোটগ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সময় শেষেও ভোটকেন্দ্র এলাকায় অবস্থানরত সব ভোটারের ভোটগ্রহণ করা হচ্ছে।

বিকেল সাড়ে ৪টার পর মহানগরের আর পি এমপি স্কুল ও কলেজ কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন।

দুপুর ২টার দিকে রংপুর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, ‘ভোটকেন্দ্রে থাকা ভোটারদের যত রাত হোক ভোটগ্রহণ করা হবে।’

নির্বাচনে কোনো কেন্দ্রে কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে, ইভিএমে ভোটগ্রহণে ধীর গতি নিয়ে দুপুর ২টার দিকে জাতীয় পার্টির প্রার্থী মুস্তাফিজার রহমান মোস্তফা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে তার উদ্বেগের কথা জানান।

অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সকালে রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, ইভিএমে আঙুলের ছাপ শনাক্ত ছাড়া তেমন কোন ত্রুটি ছিল না। সব জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী লুৎফা ডালিয়া ইভিএম নিয়ে বলেন, ‘এটি মোবাইল ফোনের মতো সহজ ব্যবহারযোগ্য। কাজেই ইভিএম নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office