শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

জ্বালানি তেলের দাম কমানোর সম্ভাবনা নেই

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

পেট্রোল-অকটেনে লাভ হলেও ডিজেল বিক্রি করে পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রতি লিটারে ২-৩ টাকা লোকসান করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান এ বি এম আজাদ। তিনি বলেন, এ কারণে দেশে জ্বালানি তেলের দাম আপাতত কমানোর কোনো সম্ভাবনা নেই।

গতকাল মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিপিসি চেয়ারম্যান। তিনি জানান, গত নভেম্বরে বিপিসি জ্বালানি তেল বিক্রি করে ৪৩ কোটি টাকা লোকসান করেছে। এর মধ্যে ডিজেল বিক্রিতে লোকসান হয়েছে ২৩৩ কোটি টাকা।

আন্তর্জাতিক বাজারে দাম কমছে, দেশে তেলের দাম কমবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ বি এম আজাদ বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৯ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। নভেম্বরে ব্যারেলপ্রতি পরিশোধিত ডিজেলের দাম ১০৫ ডলার ছিল উল্লেখ করে তিনি বলেন, এখনও প্রতি লিটার ডিজেল বিক্রিতে ২-৩ টাকা লোকসান হচ্ছে। পরিশোধিত ডিজেলের দাম ব্যারেলপ্রতি আন্তর্জাতিক বাজারে ১০৩ ডলার হলে লোকসান গুনতে হয় না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১২৭ ডলারে উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট ৫২ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয় ডিজেল ও পেট্রোলের। তবে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দাম পড়তির দিকে। চলতি মাসে ৭০ থেকে ৮০ ডলারে ওঠানামা করছে প্রতি ব্যারেল ক্রুড অয়েলের দাম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office