শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিআরটিএর সব ফি দেওয়া যাবে নগদে

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব ফি এখন থেকে ঘরে বসেই পরিশোধ করা যাবে। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে গ্রাহকরা এ সুবিধা নিতে পারবেন।

নগদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর পল্লবীতে বিআরটিএর ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সিএনএস লিমিটেডের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নগদ ও সিএনএস লিমিটেডের চুক্তির ফলে এখন থেকে মোটরযান নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ বিআরটিএর যেকোনো সেবার ফি নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।

ফি পরিশোধে গ্রাহকদের আর সশরীরে ব্যাংক অথবা বিআরটিএর নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে না। নগদের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে ফি পরিশোধ করার সঙ্গে সঙ্গে নগদ পেমেন্ট সিস্টেমেই চলে আসবে ই-রিসিট। সেটি দেখিয়ে পরে সুবিধামতো সময়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর জটিলতা ছাড়াই গ্রাহক ব্যাংক অথবা বিআরটিএর নির্ধারিত স্থান থেকে মূল রিসিট সংগ্রহ করতে পারবেন।

নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, ‘দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় নগদের মাধ্যমে বিআরটিএ’র ফি পরিশোধের সুযোগের ফলে গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফি দেয়ার ভোগান্তি থেকে মিলবে মুক্তি, বাঁচবে কর্মঘণ্টা। নগদের এ ধরনের সেবার মাধ্যমে ক্যাশলেস সোসাইটির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।’

বিআরটিএ গ্রাহকদের সব ধরনের ফি পরিশোধের পাশাপাশি বর্তমানে নগদের মাধ্যমে খুব সহজে বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ বিভিন্ন ধরনের সেবার ফি পরিশোধ করা যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ও ঋণের কিস্তি এবং ক্রেডিট কার্ডের বিলসহ আরও নানা ধরনের বিল পরিশোধ সেবা চালু রয়েছে নগদে। সংবাদ বিজ্ঞপ্তি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office