শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মার্চে ঢাকায় আসছে আর্জেন্টিনা দল

খেলাধূলা ডেস্ক   |   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাংলাদেশের মানুষের কাছে আর্জেন্টিনা মানেই বাড়তি আবেগ। যেটি এবারের বিশ্বকাপে টের পেয়েছে খোদ আর্জেন্টাইনরাও। বিশেষ করে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর এবার পৌঁছে গেছে আলবিসেলেস্তেদের ড্রেসিংরুমেও। সবমিলিয়ে আর্জেন্টাইনদের কাছে বাংলাদেশ এখন পরিচিত এক নাম। সেই আর্জেন্টিনা এবার বাংলাদেশে আসছে। ফুটবল দল নয়, আসছে তাদের কাবাডি দল।

গত মার্চে দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিতে ঢাকায় আসার মৌখিক সম্মতি দিয়েও শেষ পর্যন্ত স্পন্সর সংকটে আসতে পারেনি আর্জেন্টিনা দল। তবে ম্যারাডোনা-মেসিদের দেশের জাতীয় কাবাডি দল টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নেওয়ার নিশ্চয়তা দিয়েছে। আগামী ১১ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে।

আর্জেন্টিনার অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন এবারের টুর্নামেন্টে দল বাড়ছে। আর্জেন্টিনা আসবে বলেও নিশ্চয়তা দিয়েছে। বাংলাদেশসহ ১২টি দেশ অংশ নেবে এবারের টুর্নামেন্টে।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, কেনিয়া ও পোল্যান্ড। আগের দুটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office