শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

রমজানে পুরো মাসের পণ্য এক সঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

দাম নিয়ন্ত্রণে আসন্ন রমজানে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৫ম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

সাংবাদিকদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রমজান মাস শুরু হওয়ার আগের সাত দিন ক্রেতারা যে উপচে পড়ে, সেটা একটু কাইন্ডলি আপনারা (সাংবাদিক) বলুন, দরকার নেই। কারণ আপনার দোকানে আছে ১০০ কেজি মাল। এখন ১০ জনে গিয়ে প্রত্যেকে ১০০ কেজি করে কিনতে চায়। তখন মনে হবে যে আর্টিফিশিয়াল (কৃত্রিম)।’

তিনি বলেন, ‘এক মাসেরটা রেগুলার কিনলে পরে এই চাপটা হয় না। এটা কিন্তু একটা বড় ধরনের ঝামেলা। আমরা সব সময় লক্ষ্য করছি রমজানের প্রথম সাত দিনেই বেশি ক্রাইসিস। কারণ রমজানের আগে থেকে ৭ দিনের পণ্য কিনে নিলে তারপর ৭-৮ দিন চলে যায়। তখন দেখা যায় স্বাভাবিক হয়ে আসছে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, এটা একটু আপনারা কাইন্ডলি বলুন যে, ওনারা (ক্রেতারা) যেন তড়িঘড়ি না করে। রমজান মাসের আগেই সব কিনে নিতে হবে? রমজান মাসে আমার ৩০ কেজি পেঁয়াজ লাগবে, যদি একবারেই কিনে ফেলি সেখানে তো সমস্যা হবেই।

‘ক্রেতারা যদি বেশি কিনতে চায়, সেটা তাদের বিষয়। কিন্তু আপনাদের তো নিয়ন্ত্রণ থাকা উচিত’ এ প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সব মানুষ যদি একদিনেই মনে করে সব কিনে ফেলবে, তাহলে কিভাবে হবে? সাপ্লাইটা তো ঠিক রাখতে হবে। এটা একটা পজিটিভ মেন্টালিটি যে হুট করে কেনার দরকার নেই। এটা সারা মাস ধরেই পাওয়া যাবে। আপনারা এক মাসের জিনিস এক সঙ্গে কেনেন না। এটা একটা বড় সমস্যা। আর আমরা সার্বিক চেষ্টা করছি, যাতে রোজার মাসে আমাদের সেই সমস্যাটা না হয়।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office