শিরোনাম
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

ঢাকার অধিনায়ক নাসির, চট্টগ্রামের দায়িত্বে শুভাগত

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আসন্ন বিপিএলে খুলনা টাইগার্সের নেতৃত্ব দেবেন জাতীয় দলের অপেক্ষাকৃত তরুণ ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তামিম ইকবাল দলটির আইকন খেলোয়াড়। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তিনি। কিন্তু আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেওয়ায় নেতৃত্ব দিতে চান না বাঁ-হাতি ব্যাটার। বরং তরুণদের এগিয়ে আসার সুযোগ করে দিতে চান।

তেমনি বিপিএলে ঢাকা ডমিনেটরস নেতৃত্বভার দিয়েছে নাসির হোসেনকে। স্পিন অলরাউন্ডার নাসির দীর্ঘদিন জাতীয় দলের র‌্যাডারে নেই। টি-২০ ফরম্যাটে তার পারফরম্যান্সও তেমন ভালো নয়। দলটিতে আছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার এবং পূর্বে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন মোহাম্মদ মিঠুন। তবে ফ্র্যাঞ্জাইজি কর্তৃপক্ষ নাসিরকেই সেরা মনে করেছে।

ঢাকা তাদের অফিসিয়াস ফেসবুক পেজে এক ভিডিও দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। নেতৃত্বভার পাওয়ার পরে নাসিরকে দলের ক্রিকেটার অলক কাপালি, সৌম্য সরকাররা অভিনন্দন জানিয়েছেন।

ওদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়কের দায়িত্ব দিয়েছে শুভাগত হোম চৌধুরীকে। গত মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন মেহেদি মিরাজ। দলের অন্তকোন্দলের কারণে মিরাজের জায়গায় বিপিএলের মাঝখানে আফিফকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার মিরাজ ওই ফ্র্যাঞ্জাইজিতে নেই। তবে আফিফ থাকলেও তাকে দায়িত্ব দেওয়া হয়নি।

ফরচুন বরিশাল অভিজ্ঞ সাকিব আল হাসানকে নেতৃত্ব দিয়েছে। দলটির আইকনও তিনি। রংপুর রাইডার্স নেতৃত্বভার দিয়েছে বাংলাদেশ টি-২০ দলের সহ-অধিনায়ক নুরুল হাসানকে। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হয়েছেন অভিজ্ঞ মাশরাফি। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ মাঠে গড়াবে।

ঢাকা ডমিনেটরস দল: সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা) ও দিলশান মুনাভিরা (শ্রীলঙ্কা)।

ড্রাফট থেকে: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল আমিন হোসেন, শান মাসুদ (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), অলক কাপালি, আরিফুল হক, মনির হোসেন খান, মুক্তার আলী, মিজানুর রহমান ও দেলোয়ার হোসেন, উসমান ঘানি (ওয়েস্ট ইন্ডিজ), সালমান ইরশাদ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দল: সরাসরি চুক্তি: আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্ফার (নেদারল্যান্ডস) ও আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা)।

ড্রাফট থেকে: মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ডস), উন্মুখ চাঁদ (যুক্তরাষ্ট্র), তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজা ও তৌফিক খান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office