শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

শেষ হলো কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

শেষ হলো রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’। গত বছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এই যাত্রা। ১৩৫দিনে চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নির্ধারিত দিনে শেষ হয়েছে কাশ্মীরের শ্রীনগরে।

আজ সোমবার শ্রীনগরে প্রবল তুষারপাতের মধ্যে ‘শের-ই-কাশ্মীর’ ক্রিকেট স্টেডিয়ামের সভায় রাহুলের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে সমাপ্তি হলো এই যাত্রার। ‘ভারত জোড়ো যাত্রা’য় জঙ্গি হামলার হুমকি থাকায় সমাপ্তি অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় শ্রীনগরকে।

দীর্ঘ পাঁচ মাসের যাত্রাপথে ১২টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে হেঁটেছেন রাহুল। জনসংযোগ গড়ে তুলেছেন সাধারণ মানুষের সঙ্গে। পাঁচ মাসের যাত্রায় রাহুলের সঙ্গে হেঁটেছেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ। পা মিলিয়েছেন বিশিষ্টরাও।

চার হাজার ৮০ কিলোমিটার ভারত জোড়ো যাত্রায় ১২টি জনসভা ও ১০০টিরও বেশি পথ সমাবেশ করেছেন রাহুল। ১৩টি সংবাদ সম্মেলন ছাড়াও এই পথ পরিক্রমার ২৭৫টিরও বেশি সাধারণ সংলাপ ও শতাধিক আলোচনায় অংশ নেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office