শিরোনাম
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই: অর্থমন্ত্রী সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

টানা ১৪ মাস অত্যাচার করে প্রেমিক, অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

তেলেগু অভিনেত্রী ফ্লোরা সাইনি। তবে কন্নড়, তামিল ও হিন্দি ভাষার বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এই অভিনেত্রী সম্প্রতি অনেকের মতোই তার টক্সিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন। জানালেন তিনি এক বিখ্যাত প্রযোজকের সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন। কিন্তু সেটা যে কতটা ভয়ানক ছিল সেটাও জানালেন। অভিনেত্রীর অভিযোগ, তাকে নাকি মারধর করা হতো, তার গোপনাঙ্গে, মুখে ঘুষি মারা হতো।

অভিনেত্রীর কথায় তার প্রাক্তন প্রেমিক গৌরাঙ্গ দোশী মানসিক এবং শারীরিক ভাবে টানা ১৪ মাস অত্যাচার করেছিলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি তার ব্যক্তিগত জীবনের এই কালো, ভয়ঙ্কর অধ্যায় সবার সামনে আনলেন।

ফ্লোরা জানান তার যখন মাত্র ২০ বছর বয়স ছিল তখন তিনি এই সম্পর্কে জড়ান। অভিনেত্রীর কথায়, ‘আমি প্রেমে পড়েছিলাম। এক বিখ্যাত প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম। কিন্তু দ্রুত সব পাল্টে গেল। ও ভীষণ অত্যাচারী ছিল। আমার মুখে, গোপনাঙ্গে ঘুষি মারত। আমার ফোন কেড়ে নিত, বাধ্য করত কাজ ছেড়ে দিতে। একদিন আমার পেটে সজোরে ঘুষি মারে। ব্যাস সেদিন আমি পালিয়ে আসি।’

নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমন ভয়ঙ্কর ঘটনা জানান তিনি। আর তাতেই রীতিমত হইচই পড়ে যায়। ফ্লোরা জানান তিনি তার বাবা মায়ের কাছে ফিরে যান। বহু সময় লেগেছিল তাঁর এই ট্রমা থেকে বেরিয়ে আসতে।

অভিনেত্রীর কথায়, ‘ধীরে ধীরে আমি আবার জীবনের ছন্দে ফিরে আসতে থাকি। আমি যেটা সব থেকে ভালোবাসি সেই অভিনয়ের কাছে ফিরে আসি। আজ আমি খুশি। আমি নতুন করে ভালোবাসা খুঁজে পেয়েছি।’

ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘জীবনে কেবল সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। আর জীবনের সেরা কিছু আশীর্বাদ সব থেকে বড় কিছু শিক্ষার সঙ্গেই আসে। জীবনের ম্যাজিকের উপর থেকে আস্থা হারাবেন না। আমি রূপকথায় বিশ্বাসী।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office