শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রয়োজনে থানা ঘেরাও করবো : বশেমুরবিপ্রবি উপাচার্য

শিক্ষা ডেস্ক   |   রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ২২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বশেমুরবিপ্রবি উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মন্দির সংলগ্ন গেটে মানববন্ধন অংশ নেন প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক যেখানে একজন আইনজীবী হয়েও এমন ঘটনা ঘটিয়েছে। আমরা সবাই চাই তার এমন একটা দৃষ্টান্তমুলক শাস্তি হোক যাতে পরবর্তীতে এমন কাজ করার ভাবলেই যেন গা শিউরে ওঠে।’

কোষাধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা ড. মো. মোবারক হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর পূণ্যভূমিতে এমন একটা ঘটনা ঘটবে এটা কখনো মেনে নেওয়া যায় না। আমি আশা করবো প্রশাসন একটা সুষ্ঠু বিচার করবেন।’

বশেমুরবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একিউএম. মাহবুব বলেন, ‘আমি সত্যিই খুবই দুঃখিত যে গত বছরও আমাদের এক কোমলমতি মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে কিন্তু বিচার এখনো প্রক্রিয়াধীন আছে। এবার আবার টিউশনির প্রলোভন দেখিয়ে নির্জন বাসায় তাকে ডেকে নেয় এবং ধর্ষণের চেষ্টাকারী একজন আইনজীবী। ভবিষ্যতে সে বিচারক হবে সে এরকম একটা ঘটনা ঘটাবে এটা আমরা আশা করি নাই। তাও আবার জাতির পিতার পূণ্য ভূমি গোপালগঞ্জে। এটা নিয়ে বিচার দাবিতে আমরা মানববন্ধন করলাম তার মানে এই না যে আমাদের মানববন্ধন পর্যন্তই শেষ। আমরা অচিরেই এটা নিয়ে প্রশাসনের কাছে যাবো। বিচার নিশ্চিতে আমরা আবারও মানববন্ধন করবো, প্রয়োজনে থানা ঘেরাও করবো।’

অন্যদিকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র দাবি করেছে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস. আই সাইফুল ইসলামের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার বশেমুরবিপ্রবি ছাত্রীকে টিউশন দেওয়ার কথা বলে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন গোপালগঞ্জ জেলা জজ কোর্টের (অভিযুক্তের আইডিকার্ড মোতাবেক) এ্যডভোকেট আলমগীর হোসেন। এ ঘটনায় বশেমুরবিপ্রবির উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি এজহার দায়ের করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office