শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

ভূমিকম্পে মৃত্যু ৩৭ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর পেরিয়ে গেছে সপ্তাহ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। প্রতিটি মিনিটই দুঃসংবাদ দিয়ে যাচ্ছে তুরস্ক ও সিরিয়াবাসীকে। বাতাসে লাশের গন্ধ আর মাটিতে বেঁচে থাকার সংগ্রাম। জীবন আটকে গেছে ধ্বংসস্তূপের নিচে। জীবন নয়; পুরো তুরস্ক ও সিরিয়া আটকে আছে। সঙ্গে শোকে কাতর বিশ্ব। এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে ছড়াচ্ছে লাশের গন্ধ।

তুরস্কের ইমার্জেন্সি কো-অর্ডিনেশন সেন্টারের (এসএকেওএস) বরাতে সংবাদমাধ্যম আল জাজিরার জানিয়েছে, তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৯৭৪ জন। ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ৮ হাজার মানুষকে। অন্যদিকে সিরিয়ায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৮০০ জন।

গত ৬ ফেব্রুয়ারি ৪৫ সেকেন্ডের ভূমিকম্পের পর আরও ২ হাজার ৩শ’র বেশি আফটারশক হয়েছে বলে জানিয়েছে ভূতাত্বিক জরিপ সংস্থা। এতে যেসব ভবন এখনও অক্ষত আছে সেগুলোর স্থায়ীত্ব নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে শক্তিশালী ভূমিকম্পে ৭০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া হাজারো শিশু নিহত হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির।

অন্যদিকে দুই দেশে হাজারো গৃহহীন মানুষকে তীব্র ঠান্ডা ও ক্ষুধার মধ্যে থাকতে হচ্ছে। শিশুসহ এসব পরিবার রাস্তা, শপিংমল, স্কুল, মসজিদ, বাস স্টেশন, সেতুর নিচে এবং উন্মুক্ত স্থানে বসবাস করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office