শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

সাক্ষীরা মামলার তারিখ জানবেন মোবাইল ফোনে

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আদালতে যথাসময়ে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে বিদ্যমান সমনজারি পদ্ধতির পাশাপাশি সাক্ষীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফৌজদারি মামলার তারিখ জানাবে মোবাইলফোন অপারেটর টেলিটক। ফলে সহজে ও কম খরচে আদালতে সাক্ষীর উপস্থিতি যেমন নিশ্চিত হবে, তেমনি কম সময়ে মামলা নিস্পত্তিও সম্ভব হবে।

আইন ও বিচার বিভাগ ও টেলিটকের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার আইনমন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আইন ও বিচার বিভাগের পক্ষে যুগ্মসচিব এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়া জিন্না এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার প্রভাষ চন্দ্র রায় চুক্তিতে স্বাক্ষর করেন।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এসএমএসের মাধ্যমে এই ডিজিটাল সমন জারির কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৮ মার্চ এই কার্যক্রমের উদ্ধোধন করবেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রাথমিকভাবে কুমিল্লা ও নরসিংদী জেলায় পাইলট প্রোগ্রামের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে এই সম্পর্কিত চুক্তি সম্পাদিত হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশনায় এবং আইন সচিব মো. গোলাম সারওয়ারের তত্ত্বাবধানে আদালতে বিচারাধীন মামলা সম্পর্কে কম সময়ে সাক্ষীকে জানানোর জন্য এ চুক্তি সম্পাদিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office