শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডারদের পেশাদার কর্মজীবন শুরু

অর্থনীতি ডেস্ক   |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ব্র্যাক ব্যাংক সম্প্রতি তাদের ইয়াং লিডার গ্রুমিংয়ের এক বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইয়াং লিডারস প্রোগ্রামের অধীনে নিয়োগকৃত নতুন ব্যাচের কর্মকর্তাদের এক বছরের নিবিড় প্রশিক্ষণের পর স্থায়ী চাকরির নিয়োগ দিয়ে বিভিন্ন বিভাগে নিযুক্ত করা হয়েছে।

উক্ত প্রোগ্রামের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগদান করেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন, হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ৭,৮০০ জন কর্মকর্তাসহ ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠানদের মধ্যে অন্যতম। প্রতি বছর একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ব্যাংক সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নতুন স্নাতকদের নিয়োগ দেয়।

ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বলেন, আমরা মনে করি, আমাদের কর্মীরা আমাদের সবচেয়ে মূল্যবান পুঁজি। তাই তাদের অগ্রাধিকারও আমাদের কাছে সর্বোচ্চ। একটি মূল্যবোধ ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে, ব্র্যাক ব্যাংক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মকর্তাদের উন্নয়নে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করে এবং তাদের ক্যারিয়ারের পথে অগ্রসর হতে সহায়তা করে।

তিনি আরও বলেন, কর্মকর্তাদের কর্মীদের খেয়াল রাখার বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ, কাজের পরিবেশ, নৈতিকতা, স্বচ্ছতা, ব্র্যান্ড ভ্যালু এবং কর্পোরেট সুশাসনের জন্য আমাদের দেশের তরুণদের পছন্দের নিয়োগকর্তায় পরিণত হয়েছে ব্র্যাক ব্যাংক। নিবিড় প্রশিক্ষণ এবং ক্যারিয়ারে ফাস্ট-ট্র্যাক অগ্রগতি দেওয়ার মাধ্যমে আমাদের ইয়াং লিডারস প্রোগ্রাম ব্যাংকিং শিল্পে সর্বোত্তম। ব্র্যাক ব্যাংকের অনুকূল পরিবেশে ইয়াং লিডাররা তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ পান এবং একইসঙ্গে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office