শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

পিএসএলে এক ম্যাচ খেলেই বাদ পড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক   |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে তার দল বাদ পড়ার পরপরই পাকিস্তান সুপার লিগে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। লিগের দ্বিতীয় ম্যাচেই বাবর আজমের নেতৃত্বে পেশোয়ার জালমির হয়ে মাঠেও নেমেছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে এক ম্যাচ পরেই তারকা এ অলরাউন্ডারের জায়গা হয়নি পেশোয়ারের স্কোয়াডে।

শুক্রবার পাকিস্তান সুপার লিগের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানস এবং বাবর আজমের পেশোয়ার জালমি। টুর্নামেন্টের অন্যতম সেরা দুই দলের লড়াইয়ে নেই সাকিব, তার বদলে পেশোয়ারের দলে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা রভম্যান পাওয়েল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে শেষ ওভারের থ্রিলারে করাচিকে ২ রানে হারিয়ে দিয়েছে পেশোয়ার। ম্যাচে ব্যাট হাতে খুব একটা সুযোগ পাননি সাকিব। ৭ নম্বরে যখন নামলেন তখন বাকি ছিল মোটে দুটো। সাকিব এক বল খেলে নেন একও রান।

তবে বল হাতে সেদিন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার। বোলিংয়ে তিন ওভার হাত ঘুরিয়েও কোনো ইমপ্যাক্ট রাখতে পারেননি তিনি। উল্টো রান দিয়েছেন ৩২।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office