শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘তুরস্ক চাইলে ক্ষতিগ্রস্ত এলাকা নির্মাণে লোক পাঠাবে বাংলাদেশ’

জাতীয় ডেস্ক   |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক চাইলে ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে বাংলাদেশ থেকে জনবল পাঠানো হবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর জিন্দাবাজারে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে ফোনে কথা হয়েছে বলেও জানান মন্ত্রী।

এসময় মোমেন বলেন, ‘ওরা (তুরস্ক) বলেছে যে, এখনও তো বহু মরদেহ নিচে রয়ে গেছে। উদ্ধারকাজ চলছে। তারা বলেছেন, পরবর্তীতে রিকনস্ট্রাকশন (পুনরায় নির্মাণ) করব। আমরা বলেছি, তোমরা যদি বাড়িঘর বানাতে চাও, লেবারের যদি দরকার হয়, আমাদের লেবার আমরা দিতে পারব। তারা বলছেন, লুকিং টু ইট। তাদের অবশ্য কনস্ট্রাকশনের লোক আছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (তুরস্ক) আমাদের প্রশংসা করে বলেছেন যে, সঠিক সময়ে আমাদের লোকজন সেখানে গেছে। আর বলছিল যে, আমাদের লোকজন (উদ্ধারকাজে সহায়তা করতে যাওয়া) আরও কিছুদিন সেখানে থাকতে পারবে কি না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা এক্সটেনশন (বৃদ্ধি) করেছেন।’

বাংলাদেশের ২৫ শিক্ষার্থী তুরস্কে আছেন। ভূমিকম্পে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সরকারের পক্ষ থেকে অর্থ সহযোগিতা করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office