শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘পরের বিশ্বকাপে খেলতেই হবে মেসিকে’

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে আর্জেন্টিনাকে বিশ্বসেরার শিরোপা উপহার দিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের তিন মাসও পেরোয়নি এর মধ্যেই শুরু হয়ে গেছে আলোচনা, পরের বিশ্বকাপে থাকছেন তো মেসি? বিভিন্ন দিক থেকে আসছে বিভিন্ন মতামত। এবার সেই জোয়ারে গা ভাসালেন মেসির আর্জেন্টাইন সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে মেসিকে দেখতে চান ডি মারিয়া। তবে শুধু দেখতেই চান না। সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের আবদার, পরের বিশ্বকাপে খেলতেই হবে মেসিকে, ‘মেসিকে পরের বিশ্বকাপে থাকতেই হবে। সে ইতিহাসের সেরা খেলোয়াড়।’

মেসিকে পরের বিশ্বকাপে খেলতে বললেও নিজেকে পরের বিশ্বকাপে দেখেন না বলে জানিয়েছেন ডি মারিয়া। ২০২৬ সালের কোপা জিতেই ক্যারিয়ারের ইতি টানার আভাস দিয়েছেন তিনি, ‘আমি আর পরের বিশ্বকাপের স্বপ্ন দেখি না। কোপা আমেরিকা পাওয়াটা আমার জন্য দারুণ ব্যাপার হবে। আমি এটা পেতে পছন্দ করব। সেখানে চেষ্টা করাটাই বেশি গুরুত্বপূর্ণ হবে।’

কাতার বিশ্বকাপের আগে একাধিক সাক্ষাৎকারে মেসি নিজেই পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনায় ইতি টেনে দেন। মেসির এ সিদ্ধান্ত নিয়ে তার সতীর্থ কিংবা কাছের মানুষেরা তখন বিশেষ কোনো মন্তব্য করেননি। পরিস্থিতি বদলে যায় আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর। কোচ লিওনেল স্কালোনিসহ মেসির বিশ্বকাপ জয়ের সঙ্গীরা বিভিন্ন সাক্ষাৎকারে মেসিকে ২০২৬ বিশ্বকাপেও খেলার অনুরোধ জানাতে শুরু করেন।

তবে পরের বিশ্বকাপে থাকা কিংবা না থাকা নিয়ে এখনই কোনো মন্তব্য করছেন না মেসি। বিশ্বকাপ জয়ের পর জানিয়েছেন, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আরও কিছুদিন খেলতে চান। ফর্মে থাকলে হয়তো খেলেও ফেলতে পারেন আরও একটি বিশ্বসেরার আসর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office