জাতীয় ডেস্ক | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ১২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহীত ছবি
রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট কাজ করছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি বলেন, প্রথমে ৬টি, পরে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে আরো ৬টি ইউনিট কাজে যোগ দেয়। বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিক কোনো প্রাণহানির খবর জানাতে পারেননি তিনি।