শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

তুরস্ক থেকে দেশে ফিরেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে উদ্ধার কাজ শেষে দেশে ফিরেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা তুরস্কের উদ্ধার কাজ শেষ করে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। আজ রাত ৮টার দিকে তারা বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০-এ করে দেশে ফেরেন।

তেজগাঁ বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office