শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৫ সালের মধ্যে সব ক্লাসরুম ডিজিটাল হবে

শিক্ষা ডেস্ক   |   সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

২০২৫ সালের মধ্যে দেশের সব ক্লাসরুমগুলোকে ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিশুদের শিক্ষাকে আমরা আনন্দময় করতে চাই। তাহলে শিশুরা আনন্দের সঙ্গে শিখবে এবং সেই শিক্ষাটা মনে থাকবে। তবে তাদেরকে ভয় দেখিয়ে শেখানো যাবে না।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে আয়োজিত ‘মেধাবীর সুপারনোভা’ ও ‘কিডস ব্রেইন বিল্ডার’ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পাহাড়, হাওর এলাকাগুলোতে শিক্ষক পাওয়া যায় না। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হওয়ায় এখন সবজায়গায় ইন্টারনেট পৌঁছে গেছে। যে কারণে এখন আর ক্লাসে শিক্ষক না থাকলেও সমস্যা হবে না। শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমেই সব শিখে ফেলতে পারবে।

দীপু মনি বলেন, আমাদের এখন হাতে হাতে মোবাইল ফোন। ইন্টারনেট গ্রাহক ১৩ কোটির মতো। আমরা এখন সারাক্ষণ ডিভাইস নিয়ে বসে থাকছি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো কোনো কাজে লাগছে না, সেগুলো দেখে সময় নষ্ট হচ্ছে, আমাদের ব্রেইন অবসাদ হয়ে পড়ছে। এমনটা করা যাবে না। এটা একধরনের আসক্তি।

তিনি বলেন, যদি এই ডিভাইসের মাধ্যমে কিছু শেখা যায়, নিজের ব্রেইন ডেভেলপ হয়, পড়াশোনা করা যায়, তাহলে সেটা আসক্তি না। এক্ষেত্রে কোনো অ্যাপ যেন আমাদের আসক্তির দিকে নিয়ে না যায়, সেটা আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office