শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহত

শিক্ষা ডেস্ক   |   শুক্রবার, ০৩ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আব্দুল্লাহ আল জাহিদ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে চিকিৎসাধীন।

জানা গেছে, জাহিদ চারুকলা অনুষদ সংলগ্ন রেলগেইট এলাকা থেকে ক্যাম্পাসের দিকে আসছিলেন। এসময় পাঁচ থেকে সাতজন ছিনতাইকারী তাকে পথরোধ করে। তারা সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ দিতে বলে। সে অস্বীকৃতি জানালে তাকে পেছন থেকে একজন ছিনতাইকারী ছুরিকাঘাত করে। পরে তার মোবাইল ও মানিব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলেও পাশে থাকা পুলিশ এগিয়ে আসেনি। পরে আহতাবস্থায় তিনি পুলিশ বক্সের সামনে আসেন। সেখানে উপস্থিত থাকা পুলিশ সদস্যরা অ্যাম্বুলেন্স ডেকে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠিয়ে দেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জাহিদের সহপাঠী সোহাগ রানা বলেন, এর আগেও ক্যাম্পাসে ছিনতাইয়ের অনেক ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের মেরে আহত করা নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। প্রশাসন এগুলো আটকাতে ব্যর্থ হচ্ছে। বারবার দাবি জানানোর পরেও প্রশাসন ক্যাম্পাসে ছিনতাই রোধ করতে পারেনি।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মাসুদ পারভেজ বলেন, রাবির এক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনা শুনেছি। ওই শিক্ষার্থী আহতাবস্থায় আমাদের পুলিশ বক্সের সামনে আসে। সেসময় আমাদের পুলিশ সদস্যরা অ্যাম্বুলেন্স ডেকে তাকে মেডিকেল সেন্টারে প্রেরণ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পুরঞ্জিত মহলদার বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি ঘটনাটি ক্যাম্পাসের বাইরে ঘটেছে। সেসময় আহত জাহিদ পুলিশের সাহায্যের জন্য চিৎকার করলেও তারা এগিয়ে আসেনি। বর্তমানে রামেকে আহত ওই শিক্ষার্থীর চিকিৎসা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office