শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

রোববার সিরিজ জয়ের মিশনে নামছেন সাকিবরা

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ১১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। সেটাও আবার নিজেদের পিছিয়ে থাকা ফরম্যাট টি-টোয়েন্টি ক্রিকেটে। এটি কল্পনা বা স্বপ্ন নয়, ধ্রুব সত্যে পরিণত হয়েছে প্রথম ম্যাচ জয়ে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে জেতার পর আগামীকাল (১২ মার্চ) সিরিজ জয়ের লক্ষ্যে নামবে সাকিব আল হাসানের দল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় জস বাটলারদের মুখোমুখি হবে টাইগাররা। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চট্টগ্রামের সাগরিকায় ইংল্যান্ডকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। সেই জয়ই ছিল তাদের বিপক্ষে সাকিব আল হাসানদের টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম জয়।

প্রথম ম্যাচ জয়ের পর টাইগারদের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নামার আগে হয়তো মনের ভুলেও সিরিজ হারানোর কথা ভাবেননি কেউই। কেননা সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। অবশ্য সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার পেসার হাসান মাহমুদ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার মাঠে নামার আগেরদিন (১১ মার্চ) তিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন। সেখানে এই টাইগার পেসার বলেন, ‘এই মুহুর্তে আমরা যে দলটা খেলছি, তারা টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা। প্রথম ম্যাচের মোমেন্টাম ধরে রেখে মিরপুরেও জিততে চাই।’

দ্বিতীয় ম্যাচেও প্রথম ম্যাচের মতো জয়ের ধারা অব্যাহত থাকবে, এমনই বিশ্বাস হাসানের, ‘আমি মনে করি খেলা যেহেতু মিরপুরে, সেহেতু ভালো উইকেটই হবে। আমরা ওদের প্রথম ম্যাচে হারিয়েছি, সেই মানসিকতা ধরে রাখার।’

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। যদি কোনো পরিবর্তন আনা হয়, তবে সেখানে শামীম পাটোয়ারীর জায়গায় দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে।

সেক্ষেত্রে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office