শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মেসিদের বাংলাদেশ সফর নিয়ে নতুন গুঞ্জন

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ১৫ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের উন্মাদনার বিষয়টি সারা বিশ্বজুড়ে ছড়িয়েছে। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনাতেও লাল-সবুজের দেশকে বেশ কয়েকবার সম্মান দেখানো হয়েছে। এরই ধারাবাহিকতায় একদিকে যেমন বাংলাদেশের ফুটবলাররা আর্জেন্টাইন লিগে খেলার প্রস্তাব পাচ্ছেন অন্যদিকে বাংলাদেশেও আর্জেন্টিনা জাতীয় দল ও ক্লাব দলকে আনার চেষ্টা চলছে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমেরিকান প্রবাসী শহিদুর রহমান চৌধুরি শান্টু সম্প্রতি সপ্তাহ খানেকের জন্য দেশে এসেছেন। তার সঙ্গী হিসেবে এসেছেন আরো তিন জন। এর মধ্যে রয়েছেন একজন আর্জেন্টাইনও। চার সদস্যের এই প্রতিনিধি দল আর্জেন্টিনা প্রসঙ্গে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বৈঠকও করেছেন। বাফুফে ও আগত প্রতিনিধিদল এই প্রসঙ্গে কিছু না বললেও জানা গেছে, আসন্ন জুন সফর নিয়েই মূলত উভয় পক্ষ কাজ করছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পর দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গেও তারা বৈঠক করেছেন। দক্ষিণ এশিয়ায় একটি ক্লাবের নিজস্ব স্টেডিয়ামের নজির তেমন নেই। ফ্লাডলাইট সম্পন্ন স্টেডিয়াম করছে বসুন্ধরা কিংস। এখানেও আর্জেন্টিনাকে আনার চেষ্টা করবে এই প্রতিনিধি দল এমনটাই জানা গেছে বসুন্ধরা কিংস সূত্রে।

সামাজিক মাধ্যমে কিংস অ্যারেনায় আর্জেন্টিনা আসছে এমন খবর রটলেও ক্লাবটির সভাপতি ইমরুল হাসান অবশ্য জানিয়েছেন, ‘তারা সৌজন্য সাক্ষাৎ করেছে। আমাদের একটি প্রস্তাব দিয়েছে মাত্র। এর বেশি কিছইু না।

উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনা জাতীয় দলকে এদেশে আনার জন্য উঠেপড়ে লেগেছে বাংলাদেশ। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে মেসিদের দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে কয়েকবার। কিছুটা ইতিবাচক থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানায়নি আলবিসেলেস্তিরা। তবে সম্প্রতি আর্জেন্টাইন মিডিয়া জানিয়েছে, জুনে বাংলাদেশে আসার পরিকল্পনা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ডবল আমারিল্লার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন মাসের ১২ থেকে ২০ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে পারে আর্জেন্টিনা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office