শিরোনাম
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে

এক দিনের ব্যবধানে ফের কমলো সোনার দাম

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ২২ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

এক দিনের ব্যবধানে দেশের বাজা‌রে আবারও কমেছে সোনার দা‌ম। তবে তা খুবই কম পরিমাণে। ভালো মানের তথা ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। ৪ দিন আগে একবারেই বাড়ানো হয়েছিল সাড়ে ৭ হাজার টাকা। গতকাল আর আজ মিলে ৩ হাজার টাকার মতো কমানো হয়েছে।

বুধবার (২২ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর তথ্য জানানো হয়।

আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন দাম অনুযায়ী ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ৯৬ হাজার ৪৬১ টাকায়।

২১ ক্যারেটের দাম ঠিক করা হয়েছে ৯২ হাজার ৮৭ টাকা। ১৮ ক্যারেটের দাম ৭৮ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৫ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী এখন ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

এর আগে গতকাল মঙ্গলবারও সোনার দাম ভরি প্রতি ১ হাজার ১৬৬ টাকা কমায় বাজুস।

এর আগে গত শনিবার ভরি প্রতি সোনার দাম (২২ ক্যারেট) ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে রেকর্ড ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করে বাজুস। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office