শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এলিটার ইতিহাস গড়া ম্যাচে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ২৫ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

পূর্ব আফ্রিকার দেশ সিশেলসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ। শনিবার (২৫ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে দেশটিকে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক রায়হান কাজী।

এ ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্নপূরণ হয়েছে নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলের। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিংসলেকে মাঠে নামান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আমিনুর রহমান সজিবের বদলে তাকে মাঠে নামানো হয়।

কিংসলে দুই বছর আগে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এর মধ্যে বসুন্ধরা কিংসের জার্সিতে তিনি এএফসি কাপের দুটি ম্যাচ খেললেও তার স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সিতে মাঠে নামা। গত সাফ চ্যাম্পিয়নশিপের আগে প্রাথমিকদলে কিংসলেকে ডেকেছিলেন ওই সময়ের কোচ অস্কার ব্রুজোন। তবে কিছু কাগজ-পত্রের ঘাটতি থাকায় বাফুফে তাকে খেলানোর ঝুঁকি নেননি। অবশেষ সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর লাল-সবুজ জার্সিতে অভিষেক হলো তার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে আবাহনীর জার্সিতে স্থানীয়দের মধ্যে সর্বাধিক ৭ গোল করেছেন কিংসলে।

প্রথমার্ধের শুরু থেকেই বাংলাদেশ প্রাধান্য নিয়ে খেললেও গোলের দেখা মিলছিল না। অবশেষে সেই কাঙ্ক্ষিত গোলটি আসে ৪৩ মিনিটে। বক্সের বাইরে জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি-কিক ছিল লাল-সবুজ জার্সিধারীদের গোলের উৎস। জামালের ফ্রি-কিক হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন সিশেলসের ডিফেন্ডার ব্র্যান্ডন মলে। কিন্তু বল চলে যায় বাংলাদেশ ডিফেন্ডার তারিক কাজীর কাছে। তিনি নিখুঁত হেডে বল জড়িয়ে দেন অতিথি দলটির জালে।

নিজের অভিষেক ম্যাচে গোলের সুযোগও পেয়েছিলেন কিংসলে। ৬১ মিনিটে মতিন মিয়ার বাড়িয়ে দেওয়া বলটি যখন ধরেছিলেন এলিটা কিংসলে তখন তার সামনে কেবল সিশেলসের গোলরক্ষক আলভিন মিচেল। ইতিহাস গড়া ম্যাচে গোল করে সেই ইতিহাসে আরও রং ছাড়ানোর সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেননি কিংসলে। যে শটটি তিনি নিলেন সেটা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

৮৭ মিনিটে বক্সের বাইরে থেকে ডন ম্যাক্সিমের ফ্রি-কিকে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো পরাস্ত হলেও বল বাইরে চলে যায় ক্রসবারে লেগে। বেঁচে যায় বাংলাদেশ। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল সেই এলিটা কিংসলের মাধ্যমে। কিন্তু তার নেওয়া শট রুখে দেন সিশেলস গোলরক্ষক। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৮ মার্চ।

আনিসুর রহমান জিকো, তারেক রায়হান কাজী, সাদ উদ্দিন, রিমন হোসাইন, তপু বর্মণ, মো. সোহেল রানা (জনি), রাকিব হোসেন (সুমন রেজা), সোহেল রানা, জামাল ভূঁইয়া (মতিন মিয়া), মজিবুর রহমান জনি (রবিউল) ও আমিনুর রহমান সজিব (এলিটা কিংসলে)।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office