শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

শ্রীমঙ্গলে চুরি হওয়া মোটরসাইকেল নবীনগরে উদ্ধার

কাউছার আহমেদ রিয়ন   |   শনিবার, ২৫ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

শ্রীমঙ্গলে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ ঘটনায় ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বীরগাও এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গত (২০ মার্চ) রাত ৮টার দিকে শ্রীমঙ্গল শহরের বিরাইমপুর (কলেজরোড) এলাকার জনৈক তানভীর আহমেদ (৪২) এর বাসার একটি মোটরসাইকেল (রজিঃ নং-ঢাকা মেট্রো হ-৫২-২২৪৭) চুরি হয়।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হলে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৪ মার্চ ভোর ৩টার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বীরগাও এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মোটর সাইকেল চুরির ঘটনায় ওই এলাকার মৃত আছমত আলীর পুত্র শুক্কুর মিয়া(২৭) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে জিজ্ঞাসাবাদে ও তাহার দেখানো মতে তার বসত বাড়ী থেকে চুরি হওয়া লাল রঙ্গের হিরো স্পেলেন্ডার মোটর সাইকেলসহ আরো ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শুক্কুর মিয়া চুরির ঘটনা স্বীকার করে তার সহযোগী আসামীদের নাম ঠিকানা প্রকাশ করেন। গ্রেফতারকৃত শুক্কুর মিয়া আন্তঃজেলা মোটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানে অংশ গ্রহন করেন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতের তথ্য অনুযায়ী চোর চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শ্রীমঙ্গল থেকে ইতিমধ্যে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে আমরা তৎপর রয়েছি। এ নিয়ে অভিযান পরিচালনা হচ্ছে বলেও তিনি জানান। তিনি বলেন, মোটরসাইকেল চুরি রোধে সাইকেল মালিকদের আরো সচেতন হওয়া প্রয়োজন। যেখানে সেখানে মোটরসাইল পার্কিং না করা ও যথাযথ ভাবে মোটর সাইকেল লক করে রাখার পরামর্শও দেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office