শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি : বাণিজ্যমন্ত্রী

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ২৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বেগুন এখনো ৫০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে। পেঁয়াজের দাম ৪০ টাকার মধ্যেই আছে। কেনা দামের চেয়েও কমে বিক্রি হচ্ছে ছোলা। দুই-একটা আইটেমের দাম বাড়ে, তবে সেটা সরবরাহ কমের কারণে নয়। একটা জিনিস বারবার বলেছিলাম- একবারে যেন না কেনা হয়। যারা ক্রেতা তারা রমজান মাস বলে একবারে কিনতে চান, সেটা যদি না করেন তাহলে দাম বাড়ার কোনো কারণ নেই। অন্যান্য বছরের তুলনায় এবার সাপ্লাই ভালো আছে।

রোববার (২৬ মার্চ) দুপুরে পাঁচদিনের ভারত ও ভুটান সফর শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক-ইন-ট্রানজিট চুক্তি হয়েছে। ভারত হয়ে উভয় দেশের মধ্যে সরাসরি আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করতে এ চুক্তি হয়েছে। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বিস্তার ঘটবে।

তিনি বলেন, ‌আমরা চাই ডাইরেক্ট ট্রান্সপোর্ট চালু হোক। অনেক সময় ঝামেলা হয়। এজন্য ভুটানের সঙ্গে অ্যাগ্রিমেন্টটা হয়েছে।

তিনি আরও বলেন, ভুটান ও বাংলাদেশের মধ্যে পাথর ও ফলসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি করা হচ্ছে। এগুলো যেন ভারতের সড়কে চেক না হয়ে সরাসরি বাংলাদেশে ট্রান্সপোর্ট করা যায় সে বিষয়ে চুক্তি হয়েছে।

লালমনিরহাট বিমানবন্দর ভারত-ভুটান ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করবে কি না এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, তারা লালমনিরহাট বিমানবন্দরটি ব্যবহার করবেন না। কারণ এটি বিমান তৈরি কারখানার জন্য করা হয়েছে। সেখানে ছাত্রছাত্রীরা বিমান তৈরি করবে। তাই তারা সৈয়দপুর বিমানবন্দরটি ব্যবহার করতে চেয়েছেন। এতে বাংলাদেশের কোনো সমস্যা হবে না। এ সময় মোগলহাট স্থলবন্দরটি চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office