শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

শাকিব-বুবলীর মুখোমুখি পূজা!

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সাম্প্রতিক বছরগুলোতে সিনেমার চেয়ে সিনেমার বাইরের বিষয় নিয়ে বেশি আলোচনায় ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। মাঝখানে শাকিবকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল অভিনেত্রী পূজা চেরিকে জড়িয়েও।

মূলত শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমায় অভিনয় করেন পূজা চেরি। এরপরই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সে গুঞ্জন বেশিদূর ডালাপালা মেলতে পারেনি। এবার এই সুপারস্টারের মুখোমুখি হচ্ছেন পূজা। আসছে ঈদে শাকিব খান অভিনীত ‘লিডার- আমিই বাংলাদেশ’ মুক্তি পাবে। অন্যদিকে ঈদে পূজা অভিনীত ‘জ্বীন’ মুক্তির ঘোষণা দেয়া হয়েছে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন’ সিনেমায় পূজার নায়ক আব্দুন নূর সজল। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। পৃথিবীর অধিকাংশ মানুষ যেখানে বিভিন্ন অশরীরী আত্মা, জিন, পরি, ভূতে বিশ্বাস করে, সেখানে বিজ্ঞান এসবকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। কিন্তু এমন অনেক ঘটনা ঘটে, যেখানে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা খাটে না।

পূজার ভাষ্য, আমরা সকলে মিলে চেষ্টা করেছি একটি ভালো সিনেমা বানানোর। আশা রাখছি আমার ভালোবাসার এবং প্রিয় দর্শকরা এই চেষ্টার মূল্যায়ন অবশ্যই করবেন।

অন্যদিকে তরুণ নির্মাতা তপু খান পরিচালিত ‘লিডার- আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office