স্বাস্থ্য ডেস্ক | সোমবার, ২৭ মার্চ ২০২৩ | প্রিন্ট | ১৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহীত ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৩০ মার্চ থেকে নিজ হাসপাতালে চিকিৎসকরা প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস শুরু করবেন।
সোমবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ১০টি জেলা হাসপাতালে এবং ২০ উপজেলা হাসপাতালে পাইলটিং ভাবে এ কার্যক্রম শুরু হবে।
জাহিদ মালেক বলেন, মার্চ থেকেই সরকারি চিকিৎসকদের ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করার কথা বলেছিলাম। কিন্তু এখন ৩০ মার্চ থেকে পাইলট প্রজেক্ট হিসেবে প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস চালু করার চেষ্টা করছি। প্রথমে কয়েকটি জেলা ও উপজেলা হাসপাতালে এ কার্যক্রম শুরু করব।
মন্ত্রী আরো বলেন, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্র্যাকটিস করতে পারবেন চিকিৎসকরা। এতে নার্স ও টেকনিশিয়ানরাও সপ্তাহে দুদিন করে কাজ করবেন।