শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

হাসপাতালে আরও ৬ ডেঙ্গুরোগী

স্বাস্থ্য ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের পাঁচজন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং একজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা নয়জনে রয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১২ জন ঢাকার মধ্যে এবং ৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৭ জন এবং ঢাকার বাইরের ৪১৮ জন।

এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮০৬ জন। এর মধ্যে ঢাকায় ৩৯৯ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৪০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office