শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ব্যবসায়ীদের কান্না সহ্য করা যায় না : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক   |   বুধবার, ০৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যবসায়ীদের কান্না সহ্য করা যায় না : প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদের আগে, রোজার সময় ব্যবসায়ীদের কষ্ট, তাদের কান্না সহ্য করা যায় না।

বুধবার (৫ এপ্রিল) গণভবনে পদ্মা সেতু নির্মাণে সরকারি ঋণ পরিশোধের প্রথম ও দ্বিতীয় কিস্তির চেক গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে কষ্ট লাগে এখানে একবার ১৯৯৫ সালে আগুন লাগে, এরপর ২০১৮ সালে আবার আগুন লেগেছিল। তারপর এখানে আমরা একটা সুপরিকল্পিত মার্কেট করার প্রকল্প নিয়েছিলাম; তখন বেশ কিছু লোক বাধা দেয়। শুধু বাধা দেয়নি, একটা রিটও করে। হাইকোর্ট এটিকে স্থগিত করে দেন।’

শেখ হাসিনা বলেন, সে সময় যদি এটা স্থগিত না করতো তাহলে এখানে হয়তো আমরা একটা ভালো মার্কেট তৈরি করে দিতে পারতাম। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা তখন হতো না। ঈদের আগে রোজার সময় ব্যবসায়ীদের কষ্ট, তাদের কান্না এটা সহ্য করা যায় না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে জানিয়ে সরকারপ্রধান বলেন, ইতোমধ্যে বলে দিয়েছি আমরা যতটুকু পারি সাহায্য করব, এবং কার কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা দেখব।

সেই সাথে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার সময় যারা ফায়ার সার্ভিসের কর্মীদের মারধর ও সদরদফতরে হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office