শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ইবিতে ছাত্রী নির্যাতন : শোকজের জবাব দিলেন তিন অভিযুক্ত

শিক্ষা ডেস্ক   |   বুধবার, ০৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবিতে ছাত্রী নির্যাতন : শোকজের জবাব দিলেন তিন অভিযুক্ত

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় শোকজের জবাব দিয়েছেন শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ তিন অভিযুক্ত। অন্যরা হলেন, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।

বুধবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযুক্তরা শোকজের জবাব দিয়েছে। আমরা পরবর্তীতে শৃঙ্খলা কমিটির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো।

এর আগে, এ ঘটনায় অন্তরাসহ ৫ অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাদের বিষয়ে কেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না এ মর্মে শোকজ করা হয়।

গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। তাদেরকে জবাব দিতে ১৫ মার্চ পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। তবে শেষ সময় পর্যন্ত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মুয়াবিয়া আক্তার শোকজের জবাব দেন।

অন্যদিকে, ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরি অন্তরা, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন ঊর্মি একমাস সময় বৃদ্ধির আবেদন করেন। একইসঙ্গে তারা তদন্ত কমিটিসমূহের প্রতিবেদন ও হাইকোর্টের নির্দেশনার নকল কপি চেয়েছিলেন।

তাদের আবেদনের প্রেক্ষিতে গত ২৯ মার্চ এক সপ্তাহ সময় বৃদ্ধি করে প্রশাসন। তবে তাদের চাওয়া নথিগুলো প্রশাসন সরবরাহ করা হবে না বলে জানায় রেজিস্ট্রার দপ্তর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office