জাতীয় ডেস্ক | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ১২২ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহীত ছবি
রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট যাচ্ছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের ১২ তলায় আগুন লেগেছে বলে জানা যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১০টা ২ মিনিটে ইসলামী ব্যাংক হাসপাতালের ১৫ তলা ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রওয়ানা দিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে এবং হতাহত আছে কী না তা তৎক্ষণাৎ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।