শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শ্রীমঙ্গলে ব্রি ২৮ ধান চাষ করে বিপাকে কৃষক মাঠে জুড়ে ছিটা ধান,

কাউছার আহমেদ রিয়ন   |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে ব্রি ২৮ ধান চাষ করে বিপাকে কৃষক মাঠে জুড়ে ছিটা ধান,

ফাইল ছবি

মৌলভীবাজারে শ্রীমঙ্গল হাইল হাওরের বুরো চাষীরা বুরো ধান ব্রি ২৮ রুপন করে পড়েছেন বিপদে। ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়ে কয়েকশত কৃষকের জমির পুরো ধানই নষ্ট হয়েগেছে।

ইউছুপুর,নোয়াগাও, রাজাপুর ও উত্তরভাড়াউা গ্রামের কয়েক শত কৃষকের শত শত একর জমির ধানে ছিটা।
এতে নিজেদের খুরাকি নিয়ে ‍দুশ্চিন্তায় রয়েছেন ক্ষতিগস্থ কৃষকরা। নষ্ট হওয়া ধান কেউ গরুর জন্য কেটে নিচ্ছেন আবার কেউ জমিতেই ফেলে রেখেছেন।

কৃষি বিভাগ বলছে ব্রি ২৮ রোপনে কৃষকদের নিরুৎসাহিত করা হয়েছে আর কৃষকরা বলছেন বাজারে বীজঘর গুলোতে গেলে উচ্চফলনশীল বলে তারা এ ধান তাদের কাছে বিক্রি করে।

শ্রীমঙ্গল হাইল হাওরের বুরো চাষী ইউছুপ মিয়া বলেন, তিনি হাওেরের নিচু অংশে ১৫ বিঘা জমিতে ব্রি ২৮ জাতের ধাণ চাষ করেন। ধান যখন পাকা শুরু করছে তখন লক্ষ করেন তার জমিনের সকল ধান ছিটা। কৃষি বিভাগের পরামর্শ নিয়েও কোন কাজ হয়নি। তিনি জানান, তার নিজের গ্রাম ইউছুপুর, পাশবর্তী নোয়াগাও, রাজাপুর ও উত্তরভাড়াউা গ্রামের কয়েক শত কৃষকের শত শত একর জমির ধানে ছিটা।

এ সময় গ্রামের কৃষক জোবায়ের মিয়া তার জমির ধান দেখিয়ে বলেন, ব্রি ২৮ এবার আমাদের সাথে বেইমানী করেছে। ক্ষেতের পর ক্ষেত ছিটায় ভরে গেছে। তিনি বলেন, নিজের লোক নেই তাই রোজ কামলা দিয়ে ৭৫ হাজার টাকা খরচ করে ১২ কিয়ার জমি চাষ করেছিলেন। সবই শেষ। এবার চাল কিনে খেতে হবে।

নোয়াগাও গ্রামের কৃষক অঞ্জু কর জানান, নিজের জমি নেই ৭ বিঘা জমি বর্গা চাষ করেছেন মানুষের কাছথেকে ঋণ করে এখন পথে বসার উপক্রম।

ইউছুপুর গ্রামের কৃষক শামীম মিয়া জানান, এভাবে দূর্যোগ আসবে তারা ভাবতেও পারেননি। তিনি বলেন, পুরো ধানের ছড়ার প্রায় ৯০ভাগ ধান ছিটা। ১০ ভাগ ভালো থাকলেও কাটানো খরচ দিয়ে তা উপরে পড়বে তাই কেউই তা কাটার চিন্তা করছেন না। অনেকে তা কেটে নিয়ে গরুকে খাওয়াচ্ছেন।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, শ্রীমঙ্গল উপজেলায় ১১৪৫১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি ২৮ -২৬৫১ হেক্টর। যার মধ্যে বেশ কিছু অংশ ব্লাস্ট রোগে আক্রন্ত হয়। যখন এটি প্রথম ধরা পড়ে তখন পাতা একটু একটু মরতে শুরু করে। তখনই কৃষকদের ‍দুই রাউন্ড ছত্রাক নাশক স্প্রে করার পরামর্শ দেন।একই সাথে ইউরিয়ার পরিবর্তে পটাশিয়াম সার ব্যবহারের পরামর্শ দেন। অনেক কৃষক এই অল্প পাতা মরায় কিছু হবে না ভেবে ছত্রাক নাশক স্পে করেন নি। কেউ কেউ এক রাউন্ড করেছেন। কিন্তু যারা প্রপার নিয়ম মেনেছেন তাদের ফসল নষ্ট হয়নি। এ সময় তিনি আরো বলেন, ব্রি ২৮ অনেক পুরাতন একটি জাত। এটি এখন চাষ করতে কৃষকদের তারা নিরুৎসাহিত করেছেন। এর পরিবর্তে ব্রি ৮৮ ও ৮৯ চাষের জন্য পরামর্শ দেন।

শ্রীমঙ্গল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা জানান, তাদের অনুসন্ধান অনুযায়ী ১৬৮ বিঘা জমিতে ব্লাষ্ট রোগে আক্রমনের উপস্থিতি পান। এবং সাথে সাথে কৃষকদের এ থেকে উত্তোরণের পরামর্শ দেন। সে মেতাবেক ১শত বিঘার উপরে জমির ধান নষ্ট হয়নি। তবে ৫০ থেকে ৬০ বিঘা জমি নষ্ট হয়েছে।

মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামছুদ্দিন আহমেদ বলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরের নিচু এলাকায় বি ২৮ জাতের ধান ও বি ৪৮ জাতের ধান নষ্ট হওয়ার সংবাদ পাওয়া গেছে।তবে এটি মুল উৎপানে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবেনা। তিনি বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা তৈরী করা হচ্ছে।তাদের সহায়তার জন্য সরকারের কোন বরাদ এলে তখন তারা তা পাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office