শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

মিরাজকে ১০ হাজার টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিরাজকে ১০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত ছবি

সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচে আজ ৩৪৮ রানের পাহাড়সমান সংগ্রহ গড়ে মোহামেডান। পেয়েছে ১০১ রানের বড় জয়ও। তবে মোহামেডানের এই বড় সংগ্রহের ম্যাচে ব্যাট হাতে অবদান রাখতে পারেননি মেহেদি হাসান মিরাজ। মাত্র ৮ বলে ৬ রানে তাকে ফিরতে হয় সাজঘরে।

মিরাজ পড়েছেন এলবিডব্লিউয়ের ফাঁদে। তবে তার সেই আউট নিয়ে ছিল অসন্তোষ। সিটি ক্লাবের বোলার আসিফের করা সেই বল পিচে পড়ে টার্ন করে লেগ স্টাম্পের পাশ দিয়ে চলে যেতে দেখা যায়। যার কারণে আম্পায়ারের এমন সিদ্ধান্ত মানতে পারেননি মিরাজ।

মাঠেই অসন্তোষ প্রকাশ করেন মিরাজ। মাঠ থেকে বের হয়ে থার্ড আম্পায়ারের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর মোবাইল ফোনে ভিডিও নিয়ে মিরাজ সেটি সাকিব আল হাসানকে দেখান। আউটের সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছিলেন না।

কিন্তু আম্পায়ার ভুল করলেও সেটি মেনে নিতেই হয়। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করা আচরণবিধি ভঙ্গের শামিল। মিরাজ তাই দোষী সাব্যস্ত হয়েছেন।

যেহেতু প্রিমিয়ার লিগে কোনো ম্যাচ ফি নেই। তাই ম্যাচ ফির কোনো অংশ জরিমানার সুযোগ নেই। সে কারণেই মিরাজকে নগদ ১০ হাজার জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office