শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

খোলা চিঠিতে যা জানালেন মাহি

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খোলা চিঠিতে যা জানালেন মাহি

সংগৃহীত ছবি

পুত্র সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ২৮ মার্চ (মঙ্গলবার) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন।

সাধারণত তারকারা সন্তানের মুখ দেখাতে খানিকটা সময় নেন। এদিক থেকে ভিন্ন পথে হেঁটেছেন মাহি। সন্তান জন্মের পাঁচ ঘণ্টা পার হতে না হতেই ছেলেকে প্রকাশ্যে আনেন তিনি।

এবার সবার উদ্দেশে একটি খোলা বার্তা দিয়েছেন মাহি। তিনি লেখেন, ‘এই যেমন ধরো আমার মাথাব্যথা করছে অথবা জ্বর, ঠান্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে এই সমস্ত জিনিস কারও সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে। আমি কোনো কারণে দুর্বল এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার। তুমি তো জানো।’

তিনি আরও লেখেন, ‘কিন্তু আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে, একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, আসলে যে কি সমস্যা সেটাও বুঝতে পারছি না। শুধু এইটুকু বুঝতে পারছি আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শুনাতে শুনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।’

আরও পড়ুন: দেশে ফিরলেন রকিব, বিমানবন্দরে স্বাগত জানালেন মাহি

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। সম্প্রতি ওমরাহ করে এসেছেন এই দম্পতি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office