শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এলো এক কোটি ৯০ লাখ টাকা

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ০৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এলো এক কোটি ৯০ লাখ টাকা

সংগৃহীত ছবি

বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য রোববার (৯ এপ্রিল) দুপুর ৩টা পর্যন্ত মোট এক কোটি ৯০ লাখ টাকা জমা হয়েছে। এরমধ্যে এক কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। পুড়ে যাওয়া লোহা ও টিন বিক্রি করে পাওয়া গেছে ৪০ লাখ টাকা। বাকি টাকা বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে এসেছে।

রোববার (৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি বলেন, আমরা এরই মধ্যে পোড়া লোহা ও টিন বিক্রির ৪০ লাখ টাকা ব্যবসায়ীদের জন্য রেখেছি। সকালে আলেয়া নামে তৃতীয় লিঙ্গের একজন দুই লাখ টাকা দিয়েছেন। কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার-এর নেতৃত্বে ২৬ লাখ টাকা জমা হয়েছে। নিজেদের একদিনের বেতন ও ইফতার খরচের ২ লাখ টাকার আমাদের হাতে তুলে দেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ. এম. সফিকুজ্জামান।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ২০ লাখ টাকা সহায়তা করেছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। দুপুরে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন ঘটনাস্থলে এসে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

৪ এপ্রিল সকালের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বঙ্গবাজারের বেশ কয়েকটি মার্কেট। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী। এসব ব্যবসায়ীদের সহযোগিতা করতে এরই মধ্যে এগিয়ে এসেছেন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office