শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘লিটন-মোস্তাফিজ সময় মতো দলের সাথে যুক্ত হয়ে ইংল্যান্ড যাবে’

স্পোর্টস ডেস্ক   |   রবিবার, ০৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘লিটন-মোস্তাফিজ সময় মতো দলের সাথে যুক্ত হয়ে ইংল্যান্ড যাবে’

সংগৃহীত ছবি

সাকিব এ বছর আর আইপিএল খেলবেন না, তা আগেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত কোনো ম্যাচে সুযোগ না পেলেও মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে ভারত নিয়ে গেছে তার দল দিল্লি ক্যাপিটালস। কাটার মাস্টার এখন ভারতেই দিল্লি ক্যাপিটালসের সাথে অবস্থান করছেন।

এদিকে আজ সন্ধ্যার ফ্লাইটে কলকাতা যাচ্ছেন লিটন দাস। আশা করা যাচ্ছে, এবার কেকেআরের হয়ে আইপিএলে অভিষেক হবে ফর্মে থাকা এ স্টাইলিশ ওপেনারের। লিটন দাস আর মোস্তাফিজ কি আইপিএল বাদ দিয়ে আয়ারল্যান্ডের সাথে সিরিজে খেলতে পারবেন?

বোর্ডপ্রধান নাজমুল হাসান পাপন বরাবরই বলে এসেছেন, জাতীয় দলের অ্যাসাইনমেন্ট আগে। জাতীয় দলের খেলা ফেলে আইপিএল খেলার অনুমতি দেওয়া হবে না। তিনি বারবার বলছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে আগেই সাকিবের পাশাপাশি লিটন ও মোস্তাফিজের কে কখন অ্যাভেইলেবল, তা জানানো আছে।

তারপরও ছিল সংশয়। কি জানি, আইপিএল বাদ দিয়ে কি লিটন আর মোস্তাফিজ আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মে মাসের একদম শুরুতে ইংল্যান্ডের চেমসফোর্ডে জাতীয় দলের সফরসঙ্গী হতে পারবেন তো?

কিন্তু আজ বিকেলেই সব অনিশ্চয়তার অবসান ঘটলো। বিসিবি থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, তাতে লিটন এবং মোস্তাফিজ দুজনের নামই রয়েছে।

তারা কি আইপিএল ছেড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবেন? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা সব কিছু ঠিক করে নিশ্চিত হয়েই লিটন ও মোস্তাফিজকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে নিয়েছি। তারা অবশ্যই তখন আইপিএল ছেড়ে জাতীয় দলের সফরসঙ্গী হবে।’

নান্নুর আশা আগামী ১-২ মে (এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি) জাতীয় দল যে ইংল্যান্ডের চেমসফোর্ড যাবে, তার আগেই লিটন ও মোস্তাফিজ দলের সাথে যোগ দেবে এবং আগামী ৯, ১২ ও ১৪ মে ইংল্যান্ডের লন্ডনের উপকণ্ঠে চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office