শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

সুদানে সেনাবাহিনী-আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ১৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুদানে সেনাবাহিনী-আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ

সংগৃহীত ছবি

সুদানের রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদসহ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। কারণ দেশটির সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের সঙ্গে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস নামে একটি প্যারামিলিটারি সেনাদলের সংঘর্ষ হচ্ছে।

খার্তুম বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানে গোলার আঘাত লাগলে দুজন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় টিভির সদর দপ্তর এলাকায়ও লড়াই হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ দাবি করেছিল, তারা খার্তুম শহরের প্রেসিডেন্ট প্রাসাদ, বিমানবন্দর ও দেশটির আরও কয়েকটি প্রদেশের কিছু জায়গা দখল করে নিয়েছে। তবে এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।

অন্যদিকে সুদানের সরকারি বাহিনী এক বিবৃতিতে বলছে, তারা এখনো দেশের সব ঘাঁটি ও বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে এবং খার্তুম শহরের কৌশলগত জায়গাগুলো দখল করার জন্য শত্রুপক্ষের চেষ্টার মোকাবিলা করছে। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে প্রথম আক্রমণ শুরু করার দাবি করেছে।

প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকাসহ বিভিন্ন জায়গায় প্রচণ্ড গোলাগুলি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খার্তুমের কিছু ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office