শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ঢাকার তাপমাত্রা আরও বেড়েছে

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকার তাপমাত্রা আরও বেড়েছে

সংগৃহীত ছবি

এক দিনের ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা আরও বেড়েছে। তীব্র গরমে ভোগান্তি বেড়েছে নগরবাসীর।

রোববার (১৬ এপ্রিল) রাত ৯টার পর আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শনিবার রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে টানা অতি তাপপ্রবাহের ফলে পুড়তে থাকা চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা কিছুটা কমেছে। এক দিনের ব্যবধানে এই জেলায় তাপমাত্রা দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরেও।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office