শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ঈদের পর বিমা অফিস ১০-৫টা, ২০ এপ্রিল বন্ধ

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদের পর বিমা অফিস ১০-৫টা, ২০ এপ্রিল বন্ধ

সংগৃহীত ছবি

ঈদের পর বিমা কোম্পানিগুলোর অফিস সময় নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ঈদের পর বিমা কোম্পানিগুলোর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সোমবার (১৭ এপ্রিল) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিমা কোম্পানিগুলোর জন্য নতুন এই সময় সূচি নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে।

নতুন অফিস সূচি নির্ধারণের পাশাপাশি বিমা কোম্পানির অফিস ২০ তারিখ বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় বিমা কোম্পানির অফিস এদিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আইডিআরএ।

এ বিষয়ে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ২০ এপ্রিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অফিসসহ সকল বিমা কোম্পানির অফিস বন্ধ থাকবে।

ঈদের পর বিমা কোম্পানিগুলোর অফিস চলবে রোববার থেকে বৃহস্পতিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে। আর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

পবিত্র রমজান মাসে বিমা কোম্পানিগুলোর অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি রাখা হয়। এ সূচিতেই এখন বিমা কোম্পানিগুলোর অফিস চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office