শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

২ দিনে ঢাকা ছেড়েছে ২৯ লাখ মানুষ

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২ দিনে ঢাকা ছেড়েছে ২৯ লাখ মানুষ

সংগৃহীত ছবি

ঈদুল ফিতর উদযাপনের জন্য বুধবার (১৯ এপ্রিল) ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫টি সিমের ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এর আগে মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন। অর্থাৎ দুইদিনে মোট ঢাকা ছেড়েছেন ২৯ লাখ ৯২৩ জন ব্যবহারকারী।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি। তবে এ হিসেব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এ হিসেবের মধ্যে পড়বে না।

মন্ত্রী চারটি অপারেটর- গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন।

এতে দেখা যায়, মঙ্গলবার রবির প্রায় ৪ লাখ ১৭ হাজার জন, গ্রামীণফোনের প্রায় ৫ লাখ ৮০ হাজার, বাংলালিংকের ৬ লাখ ৫৮ হাজার ও টেলিটকের ৩৫ হাজার ৭৫০ সিমের ব্যবহারকারী ঢাকা ছাড়েন।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না, বিশেষ করে অল্প বয়সীরা। পাশাপাশি অনেকে সপ্তাহখানেক আগেই তাদের পরিবারকে বাড়ি পাঠিয়েছেন। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার (২২ বা ২৩ এপ্রিল) দেশের মুসল্লিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস ছিল মঙ্গলবার। মানুষ টানা ৫ দিন ছুটি পাওয়ায় ধীরে ধীরে গ্রামের বাড়িতে যাচ্ছেন। মঙ্গলবার বিকেল ও বুধবার সকাল থেকে বাড়ি যাওয়ার চাপ বেড়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office