শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মসংস্থান গড়তে ১০৭০ কোটি টাকা দেবে এডিবি

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ২৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মসংস্থান গড়তে ১০৭০ কোটি টাকা দেবে এডিবি

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টিতে ‘ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট’র আওতায় ১ হাজার ৭০ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মার্চ ২০২৩ থেকে জুন ২০২৮ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ২১৯ কোটি ৮০ লাখ টাকা। বাকি অর্থ সরকারি কোষাগার থেকে মেটানো হবে।

প্রকল্পের উদ্দেশ্য

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল তথ্যপ্রযুক্তি বিষয়ের জন্য গুণমান, সম-সুযোগ এবং দক্ষতার ভিত্তিতে অধিক প্রাসঙ্গিক ও যুগোপযোগী উচ্চশিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করা। এর মাধ্যমে আইটি, আইটিএস সেক্টরে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্নাতক তৈরি এবং আধুনিক গবেষণার সুযোগ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়ন।

প্রধান কার্যক্রম

তিনটি বহুতল ভবন নির্মাণ ও সংস্কার কাজ, গবেষণা অনুদান, ৫ হাজার ১৯৭টি স্কলারশিপ, ইন্টারেস্ট ডিউরিং ইমপ্লিমেন্টেশন, ১০ হাজার ৩৪টি কম্পিউটার অ্যান্ড এক্সেসরিজ কেনা হবে। ৭৭০ জন দেশীয় পরামর্শক ও ৩৬০ জন আন্তর্জাতিক পরামর্শক, ২ হাজার ৬৪৫ জন স্থানীয় প্রশিক্ষণ ও ৭৫ জন বৈদেশিক প্রশিক্ষণ এবং ১৯টি সেমিনার কনফারেন্সের আয়োজন করা হবে।

এ বিষয়ে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার বলেন, প্রকল্পটি আইটি বিষয়ের জন্য গুণমান, সম-সুযোগ এবং দক্ষতার ভিত্তিতে অধিক প্রাসঙ্গিক উচ্চশিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইটি/আইটিএস সেক্টরে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্নাতক তৈরি এবং আধুনিক গবেষণার সুযোগ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office