শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

৩৫৮১৩ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে বরাদ্দ ১৪৩ কোটি টাকা

শিক্ষা ডেস্ক   |   বুধবার, ২৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩৫৮১৩ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে বরাদ্দ ১৪৩ কোটি টাকা

সংগৃহীত ছবি

দেশের ৫১৩ উপজেলার ৩৫ হাজার ৮১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ১৪৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দ অর্থে এসব বিদ্যালয়ের ভবনগুলোর রুটিন মেইনটেনেন্স (নিয়মিত সংস্কারকাজ) করা হবে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় প্রতিটি বিদ্যালয় ৪০ হাজার টাকা করে বরাদ্দ পাচ্ছে।

সম্প্রতি সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অনুকূলে এ টাকা বরাদ্দ ও ব্যয়ের মঞ্জুরি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গত ১৭ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠিয়েছে। চিঠির অনুলিপি জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদেরও পাঠানো হয়েছে।

অধিদপ্তরের অর্থ শাখার উপ-পরিচালক এইচ এম আবুল বাশারের সই করা আদেশে এ টাকা ব্যয়ের কিছু শর্ত দেওয়া হয়েছে।

বরাদ্দ অর্থ ব্যয়ে নির্দেশনা

>> কোনো অবস্থাতেই বরাদ্দ টাকার অতিরিক্ত টাকা তোলা বা ব্যয় করা যাবে না।

>> বর্ণিত খাত ও অর্থনৈতিক কোড ছাড়া অন্য কোনো উপখাত বা কোডে টাকা ব্যয় করা যাবে না।

>> সরকারি বিধিবিধান মেনে টাকা খরচ করতে হবে।

>> টাকা ব্যয়ের সব ভাউচার অফিসে সংরক্ষণ করতে হবে, যেন চাওয়া মাত্রই পাওয়া যায়।

>> বরাদ্দ টাকার ব্যয়বিবরণী ওয়েব বেইজড কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমে ৭ দিনে অ্যান্ট্রি দিতে হবে।

>> ভ্যাট আইটি ট্রেজারি চালানের মাধ্যমে সরকারের নির্দিষ্টখাতে জমা দিয়ে বিল সমন্বয় করতে হবে।

>> প্রতিটি বিলের জিওবি বাবদ ২৫ শতাংশ ও আরপিএ বাবদ ৭৫ শতাংশ ব্যয় করতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office